Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষ: নিহত ১, আহত ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষে ইয়াকুব আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  সোমবার রাতে উপজেলার কোনাগাঁতী গয়হাট্টা গ্রামের এ সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। আহতরা হলেন লিলি, সবুজ ও লিখন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 গ্রামবাসীরা জানায়, গ্রামের মৃত ফজেল আকন্দের বাড়ীতে তার ছেলে বাবলু হোসেনের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে মাইক বাজানোর দায়িত্ব পায় প্রতিবেশী লিখন। গতরাতে মাইক বাজানোকে কেন্ত্র করে মাইক অপারেটর লিখন ও তার স্বজনের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় লিখন, সবুজ, লিলি ও ইয়াকুব আলী নামের একই পরিবারের চার ব্যক্তি গুরুতর আহত হয়।
তাদেরকে মুমূর্ষ অবস্থায় রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে ইয়াকুব আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, রাতেই ঘটনাটি জানার পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave A Reply

Your email address will not be published.