Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের মিঠাপুকুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর:  রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশিপুর গ্রামে ডাকাতির সময় গৃহকর্তা হত্যাকাণ্ডে জড়িত আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গাজীপুর থেকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে রংপুরে নিয়ে আসা হয় তাদের। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে নগরীর মাহিগঞ্জ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, কাশিপুর গ্রামের ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে গাজীপুর থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যমতে রংপুর নগরীর মাহিগঞ্জের আধুনিক গহনা ঘর নামে একটি জুয়েলারি দোকান থেকে ডাকাতির সময় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছা উপজেলার রেজওয়ান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রফিক ও ময়মনসিংহ জেলার আল-আমিন।

এদের মধ্যে রেজওয়ান আগেও একটি ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিলো।

 

Leave A Reply

Your email address will not be published.