Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:
সেনেগালকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে পৌছে গেল ব্রাজিল। ক্রাইসচার্চের এ ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস গুইলহারমে। সেমিফাইনালে আগে রজারিও মিসালের শিষ্যরা উরুগুয়ে ও পর্তুগালের বিপক্ষে গোলশুণ্য থেকে পরে পেনাল্টি শটে জয় লাভ করেছিল। তবে এ ম্যাচে খেলার ২০ মিনিটের মধ্যেই ৩-০তে এগিয়ে যায় দলটি। ম্যাচের সাত মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল যুবারা। সেনেগাল ফুটবলার আন্দা কোরেয়ার আÍঘাতি ও জাও পেদ্রোর ক্রসে গুইলহারমে গোল দুটি করেন। আর খেলার ৩৫ মিনিটে ডিফেন্ডার জর্জ দারুণ একটি গোল করলে প্রথমার্ধেই বড় লিড নেয় সেলেকাওরা। তবে সেনেগাল ম্যাচে কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারলে বড় ব্যবধানেই হারতে হয় আফ্রিকান দেশটির। আগামী শনিবার (জুন ২০) অকল্যান্ডে সার্বিয়ার অনূর্ধ্ব-২০ এর বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব-২০।


Leave A Reply

Your email address will not be published.