Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনন্য অর্জনের হাতছানি দিচ্ছে মাশরাফিকে

স্পোর্টস ডেস্ক:
শিরোনামে যে ‘অনন্য অর্জন’-এর কথা বলা হয়েছে সেটা নিজের করতে মাশরাফিকে জিততে হবে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডের সবগুলোতে। আর সেটা হয়ে গেলেই তিনি একটা পরিসংখ্যানে সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় চলে আসবেন দ্বিতীয় স্থানে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে অধিনায়ক হিসেবে মাশরাফির ম্যাচ জয়ের পরিমান হবে শতকরা ৭৩ ভাগ। আর তাহলেই ওয়ানডে ইতিহাসে অন্তত ২০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে শতকরা ম্যাচ জয়ের হিসেবে মাশরাফি চলে আসবেন দুই নম্বরে। এই তালিকায় সবচেয়ে উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। টানা দুটি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক জিতেছেন শতকরা ৭৬ ভাগ ম্যাচ । আর শতকরা ৭২ ভাগ করে ম্যাচ জিতেছেন দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রনিয়ে এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

Leave A Reply

Your email address will not be published.