ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ভেঙ্গে গেল ফিলিস্তিনের ঐক্যের সরকার। বুধবার ফিলিস্তিনী প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে জমা দেন।
এর পরপরই নতুন সরকার গঠনে কাজ শুরু করতে ফাতাহ নেতা-কর্মীদের নির্দেশ দেন প্রেসিডেন্ট আব্বাস। নতুন সরকারে হামাসকে অন্তর্ভুক্ত করা হবে কি- না সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।
গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে ইসরাইলি প্রতিনিধিদের সঙ্গে হামাসের নেতাদের আলোচনার মধ্যেই ফিলিস্তিন সরকারের পদত্যাগের ঘটনা ঘটলো।এর আগে আব্বাসের এক মুখপাত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, ফিলিস্তিনে জোট সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও; গাজা উপত্যকায় ফাতাহ সরকারকে কোন ধরণের হস্তক্ষেপ করতে দেয় না হামাস।
এদিকে গত বছরের মাঝামাঝি সময়ে ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ ফাতাহ-হামাসের মধ্যে সমঝোতার ভিত্তিতে ঐক্যের সরকার গঠিত হয়।