Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যশোরে অস্ত্রসহ ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

যশোর : যশোরে অস্ত্রসহ ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে খাজুরার ভাটার আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, যশোর-মাগুরা মহাসড়কের ওই এলাকায় ভুয়া ডিবি পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অবস্থান নেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ৫ ভুয়া ডিবি পুলিশ আহত হন। পরে তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করার পাশাপাশি তিনটি আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, মেটাল ডিটেক্টর ও রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার।

Leave A Reply

Your email address will not be published.