Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কিশোরগঞ্জের তাড়াইলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের মেজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন- উপজেলার রাউতি ইউনিয়নের মেজগাঁও গ্রামের আব্দুস সালামের মেয়ে তানিয়া আক্তার (৫) ও সুমাইয়া আক্তার (৯) এবং দাউদপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ঝুমা আক্তার (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে সুমাইয়া আক্তার, তানিয়া এবং তাদের ফুফাতো বোন ঝুমা মিলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় একপর্যায়ে তারা তিনজনেই ডুবে মারা যায়। পরে এলাকাবাসী সন্ধ্যার সময় পুকুরে তিন বোনের লাশ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

স্থানীয় রাউতি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.