Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুবীর নন্দী’র নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক:
নতুন অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী। আগামী সেপ্টেম্বরে এ অ্যালবাম মুক্তি পাবে বলে জানা গেছে। লেজার ভিশনের প্রযোজনায় অ্যালবামটির কাজে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সুবীর নন্দী। শনিবার বেইলি রোডের ড্রিম ডেস্ক স্টুডিওতে বেশ কয়েকটি গানে কণ্ঠ দেন তিনি। কবিতার ঢংয়ে করা গানগুলো লিখেছেন মোয়াজ্জেম হোসেন ফিরোজ। সুর করেছেন গোলাম সারোয়ার। এ প্রসঙ্গে সুবীর নন্দী জানান, ‘আমি যে ধরনের গান করি, এ গানগুলো সেইরকম নয়। এখনকার দর্শক শ্রোতার গান শোনার স্বাদ বদলেছে। তাই নিজেকে একটু ভাঙার চেষ্টা করেছি।’ সুবীর নন্দীর ভক্তদের জন্য এ এক সুসংবাদ বটে।

Leave A Reply

Your email address will not be published.