Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলফু বাহিনীপ্রধান নিহত

মাগুরা: মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলফু বাহিনীপ্রধান আট বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি আলফু বিশ্বাস নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার ভোরে সদর উপজেলার রাউতড়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলফু সদর উপজেলার পাকা গ্রামের লোকমান বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মাগুরা, শালিখা ও ঝিনাইদহ থানায় একাধিক ডাকাতি এবং হত্যা মামলা রয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সোমবার ভোর ৪টার দিকে আলফু ও তার লোকজন সদর উপজেলার রাউতড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাগুরা সদর থানা ও ডিবি পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় আলফু বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার পুলিশ সদস্য আহত হন। পাল্টা জবাবে পুলিশ তিন রাউন্ড চায়না বন্দুক ও নয় রাউন্ড শর্টগানের গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আলফু গুরুতর আহত হন। এ সময় তার সহযোগিরা পালিয়ে যায়।

পরে আলফুকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ মজিদ তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এএসপি সুদর্শন কুমার রায় আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা ও বেশকিছু স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.