Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে

টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের ছাত্র জেশন শাহরিয়ার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আওলাদ হোসাইন ও মো. রেজুওয়ানুল হক, একই বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আজহারুল ইসলাম এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মাস্টার্স তৃতীয় সেমিস্টারের ছাত্র মো. হাসান আল তোহা।

এদের মধ্যে হল প্রভোস্টের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় শোকজ নোটিশের জবাব না দেওয়ায় মো. হাসান আল তোহাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শোকজ নোটিশের জবাব না দেওয়ায়।

Leave A Reply

Your email address will not be published.