Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামে ডোবার পানিতে ডুবে জীবন মণ্ডল (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। জীবন ওই গ্রামের ডালিম মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের ডোবার পানিতে ডুবে যায় জীবন। বেশ কিছুক্ষণ না দেখে বাড়ির লোকজন শিশুটিকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবার পানিতে ভাসতে দেখা যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.