Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীর জলঢাকায় বোরকার ভিতরে ফেন্সিডিলসহ ২ মহিলা আটক

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় নাইট কোচে অভিনব কায়দায় বোরকার ভিতরে ফেন্সিডিল বহন করার অভিযোগে মঞ্জু (৪৫) ও রত্মা (২৭) নামে ২ মহিলাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত দুজনের বাড়ি ডিমলা উপজেলার খগাখরিবাড়ী ইউনিয়নের বন্দর খরিবাড়ী এবং টুনির হাট দোলপাড়া গ্রামে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পার্শ্ববর্তী ডিমলা থেকে ছেড়ে আসা ঢাকা গামী নাইট কোচ আজিজ পরিবহন জলঢাকা পৌর শহরে প্রবেশ করলে ডাকবাংলা এলাকায় গাড়িটি আটকিয়ে যাত্রী বেসে ওই ২ মহিলাকে নামিয়ে নেয় এবং তাদের তল্লাশী করে পুলিশ। এসময় তাদের বোরকার ভিতরে রাখা ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।অভিযুক্ত মঞ্জু ও রত্মা জানান, ফেন্সিডিলগুলো ঢাকার এয়ারপোর্ট এলাকায় পৌছে দেওয়ার কথা ছিল।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম জানান, গ্রেফতারকৃত ২ মহিলাকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.