Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদায় আর্ন্তজাতিক মাদকবিরোধী দিবসে র‌্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ২৬ জুন আর্ন্তজাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও মতবিনিময় সভা শুক্রবার উপজেলা প্রশাসন ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক মতিবিনিময় সভা মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোদা থানার এসআই মৃগেন চন্দ্র সরকার, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম ম্যানেজার মালেকা বানু প্রমুখ। এ সময় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.