Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালবাগ কেল্লায় নির্মাণকাজ বন্ধে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার :  লালবাগ কেল্লার সীমানা প্রাচীর ভেঙে গাড়ি পার্কিং নির্মাণের কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইন অনুসারে লালবাগ কেল্লাকে সংরক্ষণের নির্দেশ দেন এবং নির্মাণ কাজ বন্ধ করে আগের অবস্থানে কেল্লাকে কেন নেয়া হবে না জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন আদালত।

গতকাল লালবাগ কেল্লার সীমানা প্রাচীর ভেঙে দর্শনার্থীদের গাড়ি পার্কিং তৈরির প্রতিবাদে মানববন্ধন করে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। এসময় মূল নকশা ভেঙে নির্মাণ করায় আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সংরক্ষণ নীতিমালা লঙ্ঘন করা হয়েছে বলে দাবি উঠে এবং এর তীব্র নিন্দা জানান।

Leave A Reply

Your email address will not be published.