Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতের দার্জিলিংয়ে ভূমিধসে ২৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চা উৎপাদনের জন্য প্রসিদ্ধ দার্জিলিংয়ে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া কাদামাটি ও ধ্বংসস্তুপের মধ্যে আরো অনেকে আটকা পড়ে থাকার আশংকা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়াং মহকুমায় মঙ্গলবার দিবাগত রাতে ভূমিধসে কমপক্ষে ২৮ জনের প্রাণহানি হয়েছে। ভূমিধসে পাহাড়ি ঢালের ওপর নির্মিত বিভিন্ন বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে। এরপর উদ্ধারকর্মীরা নিখোঁজদের অনুসন্ধানে ওইসব এলাকায় তল্লাশি চালাচ্ছে।

ভূমিধসে বিভিন্ন রাস্তাঘাট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দার্জিলিং জেলার তিন মহকুমায় ২৫ টি ভূমিধসের খবর পাওয়া গেছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিদর্শন করতে দার্জিলিং যাচ্ছেন। ভারতের প্রত্যেক পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে

Leave A Reply

Your email address will not be published.