আল কায়দার বাংলাদেশ সমন্বয়কসহ গ্রেফতার ১২
স্টাফ রিপোর্টার : আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক মুফতি মইনুল ইসলাম ও উপদেষ্টা মওলানা জাফর আমিনসহ ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় জিহাদি বই ও বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়। মইনুল ইসলাম হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সঙ্গেও জড়িত ছিলেন।
র্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের বই জব্দ করা হয়েছে।
তবে তাদের কখন কোথায় আটক করা হয়েছে, তা জানায়নি র্যাব কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।