Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার পলাশবাড়ীতে শিবির নেতা গ্রেফতার

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মুরাদ শিকদার (২৩) নামে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়।  মুরাদ পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ছাত্রশিবিরের সেক্রেটারি ও উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিবির নেতা মুরাদ নাশকতা-সহিংসতার ঘটনায় দায়ের হওয়া অর্ধডজন মামলার আসাম। গোপন খবর পেয়ে দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শষেে আদালতের মাধ্যমে মুরাদকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.