Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মধুখালী পৌরসভায় ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

মধুখালী প্রতিনিধি:
গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে ফরিদপুরের মধুখালী পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন। তিনি ৯ কোটি ১৭ লক্ষ ৫৫ হাজার টাকার মোট বাজেট ষোষণা করেন। আর সম্ভব্য ব্যয় ধরেন ৯ কোটি ১৭ লক্ষ ১০ হাজার টাকা।
এ সময় বাজেটের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা
আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিবুরে‌্যার সদস্য মনোজ কুমার সাহা, উপজেলা সম্পাদক আবু সা। দি মিয়া, সিপিবির উপজেলা সভাপতি হাজি আব্দুল মালেক সিকদার, পৌর আওয়ামী লীগের
সভাপতি হাজি মোহাম্মাদ আলী, পৌর সচিব মো. রুহুল আমিন  প্রমুখ। বাজেট
অনুষ্ঠানে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও পৌর নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.