Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পিজিআর সদস্যদের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার : প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) দায়িত্ব ও কর্তব্য তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ দায়িত্ব পালনকালে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে সাধারণ মানুষ যাতে বিচ্ছিন্ন হয়ে না পড়েন সে বিষয় সজাগ থাকার জন্য পিজিআরকে নির্দেশ দিয়েছেন।

আপনারা যাদের নিরাপত্তা দেন, তারা বেশিরভাগই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনীতির সঙ্গে ঘনিষ্টভাবে যুক্ত। এ কারণে রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় ও সরকারি দায়িত্ব পালন এবং নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হয়।

সেনানিবাসস্থ পিজিআর সদর দফতরে পিজিআর-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে অনুষ্ঠিত পিজিআর দরবারে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ কারণে দায়িত্ব পালনকারে আপনাদের অত্যন্ত সতর্ক ও কৌশলী হতে হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে যাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি নেতা-কর্মীসহ সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন। আমি আশা করি, আপনারা মেধা ও দক্ষতা ব্যবহার করে এক্ষেত্রে সফল হবেন।’

পিজিআর সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যেমন গর্বের তেমন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমি বিশ্বাস করি যে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ গ্রহণের মাধ্যমে দেশের তথা বাংলাদেশ আর্মির ভাবমূর্তি তুলে ধরার বিরল সুযোগ পাওয়ায় আপনারা গভীর আন্তরিক ও নিষ্ঠার সাথে ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, প্রতিদিন আপনাদের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং এ কারণে পিজিআর-এর সাংগঠনিক কাঠামো সম্প্রসারিত হচ্ছে। আবদুল হামিদ বলেন, পিজিআর-এর দায়িত্ব বেড়ে যাওয়ায় পিজিআর-এর সম্প্রসারণে সরকার অচিরেই পরিকল্পনা গ্রহণ করবে। তিনি বলেন, রেজিমেন্টের দায়িত্ব ও মর্যাদা বিবেচনা করে পিজিআর-এর কল্যাণে এবং উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আবদুল হামিদ নেইন অব কমান্ডের প্রতি পুরোপুরি আনুগত্য বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের নির্দেশ দেন। তিনি বলেন, আমি আশা করি আপনাদের দায়িত্ব পালনকালে চেইন অব কমান্ডের পূর্ণ আনুগত্য বজায় রাখবেন এবং পিজিআর-এর মান বৃদ্ধিতে জোরালো অবদান রাখবেন।

পিজিআর সদস্যদের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মনে রাখবেন আপনার ওপর জাতির অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে আপনার যেকোন ত্যাগ জাতি সর্বদা স্মরণে রাখবে।

পরে আবদুল হামিদ পরিদর্শক বইতে স্বাক্ষর করেন এবং পিজিআর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, পিজিআর-এর ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর হারুন এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.