Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৮২ রান। কুইন্টন ডি কক ৩২ ও এবি ডি ভিলিয়ার্স ৩৮ রান নিয়ে ব্যাট করছেন। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়।

প্রথম ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন এসেছে। সোহাগ গাজীর বদলে অভিষেক হয়েছে রনি তালুকদারের। দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন হয়েছে। লেগ স্পিনার এডি লেইর অভিষেক হচ্ছে। বাদ পড়েছেন কাগিসো রাদাবা।

একই মাঠে প্রথম টি-টোয়েন্টিতে ৫২ রানে জয় পাওয়ায় দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সফরকারীরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথমবারের মতো দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ হতে হবে।

রোববার অনুষ্ঠেয় প্রথম টি-টোয়েন্টিতে বোলিংয়ে সাফল্য পেলেও ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয় স্বাগতিকদের।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, রনি তালুকদার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানী ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, রাইলি রুশো, ডেভিড ওয়াইজি, ওয়েইন পারনেল, অ্যারন পাঙ্গিসো, কাইল অ্যাবোট, এডি লেই।

Leave A Reply

Your email address will not be published.