Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রাণ ফিরে পেল ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিস

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ প্রতিনিধি : অবশেষে প্রাণ ফিরে পেল ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিস। ফাইল ভোগান্তী, বসার স্থানের সমস্যা থেকে রক্ষা পাবে সেবা নিতে আসা মানুষ। বৃহস্পতিবার বার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক মাববুল আলম তালুকদার পৌর ভূমি অফিস পরিদর্শণ করেন। সেসময় তিনি ভূমি অফিসের রেকর্ড রুমে কাঠের তাক, অফিসের সামনে সেবা কুঠির ও ফুল বাগানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ও তহশিলদার মোশাররফ হোসেন।

রেকর্ড রুমে কাঠের তাক দিয়ে ফাইল সাজিয়ে রাখা হয়েছে। এতে ভোগান্তীর হাত থেকে রেহায় পাবে মানুষ। অফিসের সামনে সুদৃশ্য সেবা কুঠির তৈরী করা হয়েছে। যেখানে বসে সেবাগ্রহীতারা কাজ করতে পারবে।

খুলনা বিভাগীয় কমিশনার ও ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এর সহযোগীতায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্বাবধানে নির্মিত হলো ফুলের বাগান ও সেবা কুঠির।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা কোন মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়। দ্রুত সেবা দেওয়ার জন্য ফাইল-পত্রাদি যেভাবে সাজিয়ে রাখা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ বলেন, অফিসের সামনে যে সেবা কুঠির তৈরী করা হয়েছে তা মানুষের ফাইল পত্র, ফরম পুরণে সহযোগীতা করবে। সেখানে বসে কাজ করা যাবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন বলেন, সৌন্দর্য থাকলে কাজ করার মানসিকতা বৃদ্ধি পায়। একটি অফিসের যদি সৌন্দর্য বৃদ্ধি পায় তাহলে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কাজে উৎসাহ পাবে। সদর ভূমি অফিসে যে সৌন্দর্য বৃদ্ধি পেল তা সাধারণ মানুষকেও আকৃষ্ট করবে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বলেন, ভূমি অফিসের রেকর্ড রুমে কাঠের তাক দিয়ে সাজানো হয়েছে। কোন ফাইল খুজতে ৫ মিনিটের বেশি সময় লাগবে না। আগে রেকর্ড ফাইল খুজতে দিনের পর দিন লেগে যেত, একটি ফাইলের জন্য অফিসের সব ফাইল দেখতে হতো। এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয় যাবে। আর সবচেয়ে ভালো হয়েছে দুর্নিতী কিছুটা কম করতে পারবো। ফাইল খুঁজতে আগে সেবা গ্রহীতারা অফিসের কর্মচারীদের কিছু উৎকোচ দিত। তা এখনও আর দিতে হবে না। আর ফুলের বাগান ও সেবা কুঠির সকলের উপভোগ করার জন্য তিনি আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.