Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

কামরুজ্জামান লিটন, গঙ্গাচড়া, রংপুর :  
রংপুরের গঙ্গাচড়ায় শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

’নারী ও শিশু সবার আগে বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’ প্রতিপাদ্যকে ধারন করে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনাতায়নে নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফছিউল আলম দুলু। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম শাহাদাত হোসেন, মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমেদ মোন্নাফ চৌধুরী, শহিদ উদ্দিন, আজিজুল ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.