Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাহ আলী থানার পুলিশের দুই কর্মকর্তা প্রত্যাহার

ঢাকা : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর শাহ আলী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইমরুল হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ডিএমপির মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে এ দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এই কারনে বিস্তারিত কিছু এই মুহুর্তে বলা যাবে না।

পুলিশ সূত্র জানায়, তাদের বিরুদ্ধে এলাকাবাসী ডিএমপি সদর দফতরে চাঁদাবাজির একাধিক অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে ডিএমপি সদর দফতর থেকে তাদের ক্লোজ করা হয়। একই সাথে তাদের বিরুদ্ধে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.