ষষ্ঠবার উইম্বলডনের মুকুট মাথায় তুললেন সেরেনা
স্পোর্টস ডেস্ক : সহজ জয়ে ষষ্ঠবার উইম্বলডনের মুকুট মাথায় তুললেন সেরেনা উইলিয়ামস। মহিলা সিঙ্গলসের ফাইনাল লড়াইয়ে স্প্যানিশ তারকা গারবিন মুগুরুজাকে ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে অল ইংল্যান্ডে গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন বিশ্বের এক নম্বর মার্কিন টেনিস তারকা। টেনিস কেরিয়ারে এই নিয়ে ২১তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব ঘরে তুললেন ৩৩ বছরের সেরেনা। শেষ চারে রুশ সুন্দরী মারিয়া শারাপোভাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন শীর্ষবাছাই। অল ইংল্যান্ডে ফের চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত সেরেনা।