Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দ্বিতীয় বিয়ে করতে ছেলেকে হত্যা করলেন বাবা!

রাজশাহী  :  রাজশাহীর পবায় ছয় বছর বয়সী একমাত্র সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার পবা উপজেলার চক দর্শনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শিশুর নাম আদনান হোসেন। তার বাবার নাম জসীম উদ্দিন (৩০)।

পুলিশ বলছে, স্ত্রীকে তালাক দেওয়ার পর সন্তান থাকায় দ্বিতীয় বিয়ে করতে সমস্যা হচ্ছিল জসীম উদ্দিনের। তাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারও করেছেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা পবা থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার জাহানের ভাষ্য, নিহত শিশুর মা নাসিরা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে পুলিশ জসীমকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মনোয়ার বলেন, বিদেশ যাওয়ার জন্য গত বছর জসীম তাঁর স্ত্রীর বড় ভাইকে আড়াই লাখ টাকা দেন। কিন্তু নানা কারণে তাঁর বিদেশ যাওয়া হয়নি। সম্প্রতি ফেরত চেয়ে ওই টাকা না পাওয়ায় জসীম উদ্দিন সপ্তাহ আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। তবে একমাত্র সন্তান আদনানকে রেখে দেন নিজের কাছে।

এর মধ্যে স্ত্রীর নামে তালাকনামা পাঠিয়ে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেন। কিন্তু প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকায় মেয়ে বিয়েতে রাজি হচ্ছিলেন না।
আজ সকালে জসীম ঘুম থেকে উঠে এলাকায় প্রচার করেন, তাঁর ছেলে আদনান মারা গেছে। খবর পেয়ে আদনানের মা পবা থানায় এসে জসীমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.