Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাসিরনগরে দু’পক্ষের সংর্ঘষে ১ বৃদ্ধ নিহত, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাস্তার জায়গাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১২জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল পূর্ব গ্রামে।
পুলিশ বরজু মিয়ার লাশ উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানা যায়, উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে বরজু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ রাস্তা দিয়ে চলাচলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়। সংঘর্ষে বরজু মিয়া (৫০) ধারালো লোহার তৈরি ফলার আঘাতে ঘটনাস্থলেই মারা হয়। সে ধরমন্ডল পূর্ব গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র। পুলিশ খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাসিরনগর থানার এসআই মহিউদ্দিন সুমন জানান, এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩২), রুহুল আমিন (৫৫), হাবিবুর রহমান (৩৫), মারুফ মিয়া (৩০), রিপন মিয়া (২০)কে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.