Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি ভাটিয়া পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে ইউনুছ আলী নামের এক জনের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে নিহত ইউনুছ আলীর বোন মোসলেমার সাথে তার চাচাতো ভাই-বৌ লাইলী বেগম ও রাহেনা বেগমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার সন্ধায় চাচাতো ভাই মোঃ রফিকুল ইসলাম, রুহুল আমীন (ময়না) ও হাছিফুর রহমানসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নিজ বাড়ীর সামনে ইউনুছ আলীকে এলোপাথারী মারপিট করতে থাকে। এসময় ইউনুছ আলীর পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। একপর্যায়ে চাচাতো ভাই হাছিফুর রহমান ধারালো ছুরি দিয়ে ইউনুছ আলীর মাথায় স্ব-জোড়ে কোপ মারে। এ ঘটনায় ইউনুছ আলী গুরুত্বর আহত হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ইউনুছ আলীর অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ইউনুছ আলী শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর তার লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

নিহতের স্ত্রী কোহিনুর বেগম (রুবি) বাদী হয়ে রাজারহাট থানায় রফিকুল ইসলাম, রুহুল আমীন, হাছিফুর রহমান, নুর ইসলাম, নুরুজ্জামান, আনোয়ার হোসেন, লালমিয়া, আসাদুর রহমান, লাইলী বেগম, রেহানা বেগম ও মমতাজ বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের স্ত্রী কোহিনুর বেগম ১১ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দয়ের করেছে। আসামীদের ধরার চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.