Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে শিশু অপহরণের ঘটনায় আটক-১

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার অচিন্ত নগর গ্রামের মনিরা খাতুন নামে সাড়ে ৫ বছরের এক শিশুকে অপরহণের সাথে জড়িত সন্দেহে চাচাতো ভাই হুজাইফা জিহাদ (২০)কে আটক করেছে পুলিশ। জিহাদ ঝিনাইদহ সদর উপজেলার অচিন্ত নগর গ্রামের শফি উদ্দিনের ছেলে। রোববার সকালে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল মনিরা খাতুন। এরপর থেকে সে নিখোঁজ হয়। ওই দিনই সন্ধ্যার পর মোবাইল ফোন থেকে সন্ত্রাসীরা শিশুটির পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রাতে শিশুটির পিতা রমজান আলী তার মেয়ে অপহরণ হয়েছে বলে একটি জিডি করেন। জিডি নং ৩৬৮। পরে রোববার সকালে জিহাদকে আটক করা হয়। আটক জিহাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.