Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফতুল্লায় ছাত্রলীগের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গরীব-দুস্থঃদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
গত ১১ই জুলাই বিকেলে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ফরিদ হোসেন ফাহিমের উদ্যোগে ও সৈয়দ রনির পরিচালনায় ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদবস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাফায়েত আলম সানি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ মনির হোসেন, সিয়াপ, রওনক, পারভেজসহ ফতুল্লা থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। ঈদবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি সাফায়েত আলম সানি বলেন, জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা প্রতি বছর গরীব-দুস্থঃদের মাঝে ঈদবস্ত্রসামগ্রী বিতরণ করে থাকি। আমরা চাই সবসময় দুস্থ লোকদের পাশে দাঁড়াতে, সবার মাঝে ঈদের আনন্দ সমানভাবে ছড়িয়ে দিতে। তাই নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে গরীব-দুস্থঃদের পাশে দাঁড়িয়েছি। এছাড়া তিনি গরীব-দুস্থঃদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.