Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চাকুরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুলভুক্ত শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে পুলভুক্ত শিক্ষকরা অংশ নেয়।
এসময় বক্তারা জানান, ২০১১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষক পদে ২৭ হাজার ৭শ’ ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এরমধ্যে ১২ হাজার ৭শ’ ১ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। ১৫ হাজার ১৯ জনকে পুলভুক্ত শিক্ষক হিসেবে অপেক্ষমান রাখা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলভুক্ত শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ করা হয়নি। অবিলম্বে তাদের চাকুরি স্থায়ীকরণের দাবি জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, জাকির হোসেন নয়ন, আলেয়া খাতুন, সাইফুন নাহার রিনা, গৌতম সরকার ও রফিকুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.