Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যাত্রাবাড়ীতে বস্তিতে আগুনে পুড়ল দুই শিশু

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পল্লিতে একটি বস্তিতে আগুনে ঘুমন্ত অবস্থায় দুই শিশু পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ দুই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তারা হলো- হৃদয় (৭) ও আলিফ (৭)।

আগুনে হৃদয়ের শরীরের ৪০ শতাংশ ও আলিফের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হৃদয়ের বাবা নুরুল ইসলাম বলেন, রাতে সবাই ঘুমিয়েছিলেন। আগুনে বস্তির চার থেকে পাঁচটি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলতে পারেন নি।

Leave A Reply

Your email address will not be published.