Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রুবেলের উত্থানে মুগ্ধ ইয়ান পন্ট

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তান-ভারত সিরিজে রেখেছেন অনন্য স্বাক্ষর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশের বাইরে থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে দুটি মূল্যবান উইকেট তুলে নেন তিনি। বলা হচ্ছে, বাংলাদেশের অন্যতম সেরা পেসার রুবেল হোসেনের কথা। সম্প্রতি দেশ সেরা এই পেসারের বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। বাংলাদেশ দলের দায়িত্বে না থাকলেও ঠিকই খোঁজ খবর রাখেন ইংল্যান্ডের এই সাবেক অলরাউন্ডার ইয়ান পন্ট। ২০১০ থেকে শুরু করে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত ইয়ান পন্ট ছিলেন বাংলাদেশ দলের বোলিং বিভাগের কোচের দায়িত্বে। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান কোচ ছিলেন তিনি। সোমবার, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেলের ছবি সহ পোস্ট করেন ইয়ান পন্ট। এবং সেখানে তিনি বাংলাদেশের পেসারদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য রুবেলকেই কৃতিত্ব দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.