Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথ বন্ধ করা হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ইরানের সঙ্গে যুগান্তকারী চুক্তির প্রশংসা করে বলেছেন, এটি মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে সহায়ক হবে। এর ফলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরো বলেন, চুক্তিটি শুধু আস্থার ভিত্তিতে নয় বরং তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে সম্পাদিত হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে পাশে নিয়ে ওবামা বলেন, ‘এই চুক্তি প্রমাণ করে যে, মার্কিন কূটনীতি সত্যিকার ও অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।’

সূত্র: এএফপি

Leave A Reply

Your email address will not be published.