Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রিয়াঙ্কা হলো খিচুড়ি আর দীপিকা বিরিয়ানীর মতো!

বিনোদন ডেস্ক : খোলামেলা কথা বলায় বরাবরই বিখ্যাত রণবীর সিং। যেমন সাহসী অভিনয় করতে তিনি ভালোবাসেন, সাংবাদিকদের প্রশ্নের সামনে তেমনই সাহসী উত্তর দেন। সেই রণবীর সিং তার পর্দার দুই নায়িকাকে নিয়ে মজার এক বক্তব্য রাখলেন।

বলিউডের লুটেরা নায়ককে প্রশ্ন করা হয় ‘বাজিরাও মস্তানি’ সিনেমায় তিনি দু’জন নায়িকা দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রোমান্স করবেন। এই বিষয়ে তার বক্তব্য কী? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গিয়ে রণবীর বলেন, ‘বাজিরাও মস্তানি’ সিনেমায় কাশির চরিত্রে অভিনয় করা প্রিয়াঙ্কা চোপড়া হলো ভালো স্ত্রী। আর মস্তানি-র চরিত্রে অভিনয় করা দীপিকা হলো সম্মোহিনী।

সঞ্জয় লীলা বনশালীর এই সিনেমায় দীপিকা আর প্রিয়াঙ্কা সম্পূর্ণ দুটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন বলে রণবীর জানান। একজন ঘরের বউ (প্রিয়াঙ্কা) আর একজন যোদ্ধা রাজকুমারী (দীপিকা)।

এরপর দুই অভিনেত্রীর এই সিনেমার চরিত্র নিয়ে বলতে গিয়ে উদাহরণ টেনে রণবীর বলেন, ‘প্রিয়াঙ্কা খিচুড়ির মতো, আর দীপিকা রোলটা বিরিয়ানির মতো বলতে পারেন।’ এখানে থেমে না থেকে রণবীর যোগ করেন সব মিলিয়ে দুই নায়িকা হলেন, ‘তারকে বালা খিচুড়ি’।

Leave A Reply

Your email address will not be published.