Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঈদে কিরণমালা জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

নাসিরনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ঈদে কিরণমালা জামা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর কুণ্ডায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানজিনা (১২) নামের এক কিশোরী। তানজিনা কুণ্ডা ইউনিয়নের মধ্যপাড়ার মালয়েশিয়া প্রবাসী আবদুল হাশিমের মেয়ে। সে কুণ্ডা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
গত ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তানজিনার মা সুলেখা বেগম জানায়, ৩ কন্যা সন্তানের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে তানজিনা। সকালে মায়ের কাছে বায়না ধরে ঈদে কিরণমালা জামা দেয়ার জন্য। মা সুলেখা বেগম বিকালে জামা দিবে বলেও তাকে খুশি করতে পারেনি। সে জেদ ধরে তার এখনি লাগবে। অবুঝ কিশোরী তানজিনা নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ দেখে দরজা ভেঙ্গে তানজিনাকে ফাঁস থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুণ্ডা ইউপি চেয়ারম্যান মো. ওমরাও খান ও প্রধান শিক্ষক শহিদুল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.