Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

থামলেন ডি ভিলিয়ার্স, টানা ৯৮ টেস্ট খেলে

স্পোর্টস ডেস্ক:
অন্যরকম এক সেঞ্চুরি থেকে দুই কদম দূরে থেকেই থামতে হলো দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে। প্রোটিয়াদের হয়ে টানা ৯৮ টেস্ট খেলা এই ক্লাসিক ব্যাটসম্যান আসন্ন বাংলাদেশ সফরের টেস্ট দল থেকে বিশ্রাম নেয়ায় সেঞ্চুরির আগেই থামতে হলো তাকে। তবে ভিলিয়ার্সের সমান আর কোনো প্রোটিয়া খেলোয়াড় টানা এতো টেস্ট খেলতে পারেননি জুলাইয়ের শেষ সপ্তাহে স্ত্রী ড্যানিয়েল প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এই অসাধারণ মুহুর্তে স্ত্রীর পাশে থাকার জন্য ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের কাছ থেকে টেস্ট সিরিজে বিশ্রাম চান। বোর্ড তার আবেদনে সাড়া দেয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিষেধাজ্ঞা থাকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলেও থাকেননি ডি ভিলিয়ার্স। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার অ্যালান বোর্ডার টানা ১৫৩ টেস্ট খেলার বিশ্বরেকর্ডটি নিজের দখলে রেখেছেন। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক টানা ১১৩টি টেস্ট খেলে (এখনও খেলছেন) বোর্ডারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। এছাড়া টানা টেস্ট খেলার সেঞ্চুরি রয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তী মার্ক ওয়াহ ও ভারতীয় কিংবদন্তী তারকা সুনিল গাভাস্কারের। মার্ক ওয়াহ টানা ১০৭টি এবং সুনিল গাভাস্কার টানা ১০৬টি টেস্ট খেলেন।

Leave A Reply

Your email address will not be published.