Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে রেল ষ্টেশনে বিদ্যুৎ, পানি ও টয়লেটের দাবিতে মানববন্ধন

Kurigram Human Chain For Raillway Station Problem photo- 22.07.15

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের পাঁচপীর রেল ষ্টেশনসহ ৭টি রেলওয়ে ষ্টেশনে বিদ্যুৎ, পানি ও টয়লেটের ব্যবস্থাসহ যাত্রী সেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে।

মানবন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, আব্দুল ছোবহান জুয়েল, প্রভাষক আব্দুল কাদের, শাহীন চৌধুরী, ছামিউল ইসলাম, প্রভাষক জাকির হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, দেশব্যাপী রেল যাত্রার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পেলেও কুড়িগ্রামের রেল ষ্টেশনগুলোতে উন্নয়ন হয়নি। দ্রুত রেলওয়ে ষ্টেশনগুলো বিদ্যুৎ, পানি ও টয়লেটের ব্যবস্থা করে জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ষ্টেশনগুলোকে আধুনিকায়ন করার দাবী জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.