Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চা বিরতি শেষে খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক :  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। সফরকারীদের চেয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৯৪ রানে।

চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান। মাহমুদউল্লাহ ৫৪ রানে ব্যাট করছেন। তার সঙ্গে রয়েছেন মুশফিকুর রহিম (৫)। তামিমের সঙ্গে জুটি বেঁধে ৮৯ রান সংগ্রহ করেন মাহমদুউল্লাহ। তবে তামিম তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক তুলে নিয়েই আউট হন। তাকে বোল্ড করেন এলগার।

ইমরুল কায়েস ব্যক্তিগত ২৬ রানে স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন। বোলার ছিলেন ফন জিল। দলীয় ৫৫ রানে সিমন হার্মারের বলে বোল্ড হয়ে যান মুমিনুল হক (৬)।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৭৩ রান। দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে আরো ৭৩ রান যোগ করে।

এর আগে প্রথম দিনে ২৪৮ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান চারটি উইকেট নেন। এ ছাড়া জুবায়ের হোসেন লিখন ৩টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে একামাত্র তেম্বা বাভুমা অর্ধশতকের দেখা পান (৫৪ রান)। এ ছাড়া ডু প্লেসিস ৪৮ ও এলগার ৪৭ রান করেন।

Leave A Reply

Your email address will not be published.