Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর রিপোর্টাস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি : রংপুর রিপোর্টাস ক্লাবের মাসিক সভা গতকাল ক্লাব কাার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাব ভবন নির্মাণ, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, নতুন ছয়জন সদস্যকে অন্তর্ভূক্তকরনসহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও কার্যকরী সদস্য রবিউল ইসলাম দুখুর সদস্যপদ বাতিল করে তার স্থলে সাধারন সদস্য মো. আমিরুল ইসলাম (দৈনিক বজ্রশক্তি, বাংলাদেশেরপত্র ও জেটিভি অনলাইনের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান)’কে তোয়াফ করা হয় এবং কার্যকরী সদস্য শেখ এমবি আলম বাদশা ও সাধারন সদস্য মমিনুল ইসলাম রিপনকে কারন দর্শানোর নোটিশ প্রেরণের সিদ্ধন্তও গৃহীত হয়।

ক্লাবের সভাপতি মাসুদ-উর-রহমান মিলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, সহ-সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক মো. মোজাফ্ফর হোসেন, সহ-সম্পাদক শাহ্ বায়াজীদ আহমেদ, কোষাধ্যক্ষ শফিউল করিম শফিক, দপ্তর সম্পাদক চঞ্চল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক হারুন-অর-রশিদ, কার্যকরী সদস্য শীতুজ্জামান শীতু ও কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.