Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কায়রোয় অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে ১৯

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের কায়রোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। মঙ্গলবার (২৮ জুলাই) কায়রোর উত্তরে কোয়ালিওবিয়া প্রদেশে একটি আসবাবপত্রের কারখানায় আগুন লেগে এ ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা কর্মী ও স্বাস্থ্য কর্মকর্তার সূত্রে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.