Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাকা’র রায়কে কেন্দ্র করে ৭৭ প্লাটুন বিজিবি মোতায়েন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে ৭৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রায়টি বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় মোতায়েন করা হয়েছে ১০ প্লাটন বিজিবি। মঙ্গলবার দিনগত মধ্য রাতে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়কে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে না পারে, সেই লক্ষ্যে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.