Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় সরকারি বাহিনীর প্লেন বিধ্বস্ত

যুদ্ধবিমান

সিরিয়ায় অভিযান পরিচালনার সময় একটি আবাসিক এলাকায় সরকারি বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে জানানো হয়, সোমবার (০৩ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের আরিহা শহরে প্লেনটি বিধ্বস্ত হয়। স্থানীয় কোঅর্ডিনেশন কমিটি জানিয়েছে, প্লেনটি একটি জনবহুল বাজারে বিধ্বস্ত হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুররহমান বলেন, যুদ্ধবিমানটি শহরের প্রাণকেন্দ্রে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ভবন।

সিরিয়ার আরিহা শহরটি চলতি বছর মে মাসে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ও বিদ্রোহীরা দখল করে নেয়। স্থানীয়রা জানিয়েছেন, প্লেনটি বিধ্বস্ত হওয়ার সময় সরকারি বাহিনী শহরে অভিযান পরিচালনা করছিল।

তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটল, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। কেউ কেউ মনে করছেন, বিদ্রোহীদের কেউ গুলি করে এটি বিধ্বস্ত করেছে। আবার অনেকে বলছেন, যান্ত্রিক ত্রুটির কারণেও দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

Leave A Reply

Your email address will not be published.