Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ বিসিবি সহ-সভাপতি নির্বাচন

s-7
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতির পদে নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগহণ করবেন বিসিবির তিন পরিচালক মাহবুব আনাম, আ জ ম নাসির উদ্দিন ও নজিব আহমেদ। আজ বিকেলে বোর্ড কার্যালয়ে সভা শেষে পরিচালকদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবির সহ-সভাপতি পদে নির্বাচনের প্রথম অবস্থায় মোট ৫ জনের নাম শোনা গিয়েছিল। কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিন বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ ও আফজালুর রহমান সিনহা। তবে নিজেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন মাহবুব আনাম ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক হওয়া আ জ ম নাসির। তাই নির্বাচন একতরফা হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু মনোনয়নপত্র তোলা ও জমা দেয়ার শেষ দিনে হঠাৎ সরগরম হয়ে উঠে বিসিবি। শেষদিনে শেখ জামাল থেকে পরিচালক হওয়া নজীব আহমেদ মনোনয়নপত্র জমা দিলে নির্বাচনে উত্তাপ ফিরে আসে। আজ বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বিসিবি কার্যালয়ে সহসভাপতি পদে ২৪ জন পরিচালক ভোট প্রদান করে দুই সহসভাপতি নির্বাচন করবেন। তবে, যেসব পরিচালকগণ দেশের বাইরে থাকবেন তারা অনলাইনে নির্ধারিত সময়ে ভোট দিতে পারবেন।


Leave A Reply

Your email address will not be published.