Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে একযুগ পর তিন ইউপি’র ভোটগ্রহণ হচ্ছে বুধবার

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : দীর্ঘ একযুগ পর কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবের ও চর শৌলমারী ইউনিয়ন পরিষদের বুধবার (০৫ আগষ্ট) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রৌমারী উপজেলা নির্বাচন অফিস। নিরাপত্তা পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ভিডিপিসহ বিপুল সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারীবাহীনির সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা, ৩নং বন্দবের ও নবগঠিত ৬নং চরশৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ২৪০ জন প্রাথী বিভিন্ন পদে প্রতিদন্দ্বতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৪৭ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৫৬২জন। এর মধ্যে ৩১ হাজার ৬৫জন মহিলা ও ২৯ হাজার ৪৯৭জন পুরুষ ভোটার রয়েছে।

রৌমারী উপজেলা রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে এজন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ নির্বাচনে মোট ২৭টি কেন্দ্রে ১৭৫টি বুথ রয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শংকর কুমার বিশ্বাস জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২৯৭ পুলিশ, দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র‌্যাব সদস্য, ৪৫৯ জন আনসার ভিডিপির সদস্য।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে বন্দবের ও দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরে এ দুটি ইউনিয়নের কিছু অংশ নিয়ে ৬নং চরশৌলমারী নামে একটি নতুন ইউনিয়ন গঠিত হয়। সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলায় এই দীর্ঘ সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

#

Leave A Reply

Your email address will not be published.