Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ১৬ পুলিশ নিহত

কলম্বিয়ায় পুলিশ বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। মঙ্গলবার দেশটির প্রত্যন্ত একটি বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযানে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

কলম্বিয়া পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাদক চোরাচালানিদের নির্মূল করতে ওই অভিযানটি পরিচালিত হচ্ছিল। হেলিকপ্টারটিতে মোট ১৭ জন আরোহী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে এ বিধ্বস্তের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.