শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন দুই বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে দুই বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন শপথ নিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় তারা জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
এর আগে গত ৩ আগস্ট সোমবার আইন মন্ত্রণালয় থেকে এই দুই বিচারপতির স্থায়ী নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারপতিকে একই বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগ করেছেন।
বাংলাদেশেরপত্র/এডি/এ