Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে গাঁজাসহ মসজিদের ঈমাম আটক

মসজিদ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ কেজি গাঁজা সহ মসজিদের এক ঈমামকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। নাগেশ্বরী থানার ওসি আবু আককাস জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বকসিরখামার গ্রামের লোকজন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের তেলিটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৩৪)কে গাঁজা সহ আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গাজাঁ সহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটক মফিজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকার একটি মসজিদে ঈমামতি করেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। রবিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। অপর দিকে কুড়িগ্রাম ৪৫ বিজিবি গোরক মন্ডল বিওপির হাবিলদার আব্দুর রহমান গত শনিবার গভীর রাতে এক অভিযার চালিয়ে ফুলবাড়ী উপজেলার গোরক মন্ডল সীমান্ত থেকে ৩৯ বোতল ভারতীয় ‘হ্যাপিগোল্ড’ মদ সহ গোরকমন্ডল দোলাটারী গ্রামের শামসুল হকের ছেলে মিঠু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশে সোর্পদ্দ করেছে।

Leave A Reply

Your email address will not be published.