Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেশেরপত্রের নওগাঁ জেলা ব্যুরো অফিসে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ ব্যুরো:
দেশেরপত্রের নওগাঁ জেলা অফিসে ১৫ই সেপ্টেম্বর বিকেলে দৈনিক দেশেরপত্র, দৈনিক বজ্রশক্তি, দৈনিক নিউজ ও অনলাইন জাতীয় টেলিভিশন জেটিভির প্রতিনিধিদের নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশেরপত্রের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. ফিরোজ মেহেদীর সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজা। তিনি তার বক্তব্যে দেশেরপত্র ও বজ্রশক্তির মানবতার কল্যাণে আত্মনিয়োগের প্রশংসা করেন এবং যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার দৈনিক দেশেরপত্রের মো. বুলেট হোসেন, এস,এম জাকারিয়া, মো. আ: খালেক, মো. মাসুদ রানা সুজন, মো. লতিফ উল এসলাম, মো. জিহান খান, মো. আল-আমিন শেখ, মো. শামীম হোসেন, জেটিভি প্রতিনিধি কাজী মো. কামাল হোসেন ও ক্যামেরাম্যান শ্রী সুদাম চন্দ্র, দৈনিক নিউজের আল ইমরান হোসেন, দৈনিক বজ্রশক্তির মো. সোবরাজ আল আকন্দ, মো. আ: মালেক, মো. নুরুজ্জামান, নওগাঁ আদালত প্রতিনিধি শুভ্র সাহা, মো. দেলোয়ার হোসেন এবং দেশেরপত্রের জয়পুরহাট জেলা প্রতিনিধি মো. আবু রায়হানসহ দেশেরপত্রের মো. জাহাঙ্গীর শেখ ও মো. শাকিব হোসেন লিটন। অনুষ্ঠানে উপস্থিত সকল প্রতিনিধিরা মানবতার কল্যাণে কাজ করতে এবং সমগ্র মানবজাতিকে ঐক্যবদ্ধ করার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.