Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাশিয়ার ক্ষেপনাস্ত্র আঘাত করেছিলো মালয়েশিয়ান বিমান!

রাশিয়ার ক্ষেপনাস্ত্র আঘাত করেছিলো মালয়েশিয়ান বিমান!

ইউক্রেনে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের পাশ থেকে রুশ ক্ষেপণাস্ত্রের অংশ পাওয়ার দাবি করেছেন নেদারল্যান্ডসের তদন্তকারীরা। তবে ওই ক্ষেপণাস্ত্রের আঘাতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এমন প্রমাণ এখনো পাননি তারা।

উড়োজাহাজে নেদারল্যান্ডস এর দুই তৃতীয়াংশ যাত্রী থাকায় দুর্ঘটনা তদন্তে কাজ করে যাচ্ছে দেশটির তদন্ত দল। এখন পর্যন্ত কোনো সূত্র খুঁজে না পেলেও দুর্ঘটনাস্থলে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের অংশ পাওয়ায় দুর্ঘটনার কারণ বের করার ব্যাপারে আশাবাদী তারা।

তবে দুর্ঘটনা তদন্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনে রাশিয়ার ভেটো দেয়ার ঘটনায় খানিকটা বিচলিত নেদারল্যান্ডসের তদন্ত দল।

ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের অভিযোগ, রুশপন্থি বিদ্রোহীরাই রাশিয়ার সরবরাহ করা বিইউকে ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করেছে। তবে ওই অভিযোগ অস্বীকার করে আসছে রুশপন্থি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে রাশিয়াও ওই ঘটনার জন্য ইউক্রেনের সরকারি বাহিনীকে দায়ী করে আসছে।

২০১৪ সালের ১৭ জুলাই, ১৫ জন ক্রুসহ ২শ ৯৮ আরোহী নিয়ে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ সেভেনটিন উড়োজাহাজটি। পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্ক পার হওয়ার সময় রহস্যজনকভাবে বিধ্বস্ত হয় বিমানটি। প্রাণ হারান বিমানের সব আরোহী।

Leave A Reply

Your email address will not be published.