Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ২২ নভেম্বর

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ২২ নভেম্বর

চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এই তথ্য জানান।

রবীন্দ্রনাথ রায় বলেন, সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার ফি ঠিক করা হয়েছে ৬০ টাকা। এবারো প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।

প্রাথমিক সমাপনী সূচি : 
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯ নভেম্বর গণিত

ইবতেদায়ী সমাপনী সূচি : 
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৯ নভেম্বর গণিত।

Leave A Reply

Your email address will not be published.